× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীরবাজিতে স্বর্ণ জিতলে পঞ্চাশ হাজার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:০০ পিএম

তীরবাজিতে স্বর্ণ জিতলে পঞ্চাশ হাজার

টঙ্গী স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় আরচারি প্রতিযোগিতার ষোড়শ আসর। এই আসরে প্রথমবারের মতো কম্পাউন্ড, রিকার্ভ নারী-পুরুষ দুই বিভাগেই পদকজয়ীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ অলিম্পিক অ্যসোসিয়েশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘আমরা এবার ব্যক্তিগত ইভেন্ট দিয়ে শুরু করলাম। ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী ৫০ হাজার, রৌপ্য ২৫ ও ব্রোঞ্জ ১০ হাজার টাকা করে পাবেন। আগামীতে অন্য ইভেন্টেও প্রদানের চেষ্টা করব।’

এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ৭১ দল অংশ নেবে। সংখ্যাটা অতীতের চেয়ে বেশি। জাতীয় চ্যাম্পিয়নশিপে ক্লাব বা জেলার অংশগ্রহণের মাধ্যমে ফেডারেশনের ভোটাধিকার পাওয়ার অধিকার জন্মে। সামনে ফেডারেশনের নির্বাচনের জন্যই কি এবার দল বৃদ্ধি? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, ‘ফেডারেশনে কাউন্সিলর হতে হলে চার বছরের মধ্যে দুই বার জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে হয়। একবার খেললে তো আর কেউ ভোটাধিকার পাবে না।'

এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে আরেকটি বিশেষত্ব ফেডারেশনের নিজস্ব দল। শরণার্থীরা অলিম্পিক গেমসে আইওসি’র হয়ে অংশগ্রহণ করেন। তেমনি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান অংশগ্রহণ না করলে ওই সংস্থার আরচার বাংলাদেশ আরচারি ফেডারেশনের হয়ে খেলতে পারবেন। জাতীয় আরচার রাকিব মিয়া আরচ্যারি ফেডারেশনের হয়ে খেলবেন। আরচারি ফেডারেশনের স্থায়ী পৃষ্ঠপোষক তীর জাতীয় চ্যাম্পিয়নশিপের স্পন্সর।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা