× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন বহিস্কার হলেন ইনতিশার?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৯:০৮ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ১৯:১৫ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের সহঅধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরীকে বহিস্কার করলো বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের সহঅধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরীকে বহিস্কার করলো বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের সহঅধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরী

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটসাল দলের এখনও তিনটি ম্যাচ বাকি। তবে তার আগেই বড় এক সিদ্ধান্ত নিতে হয়েছে বাংলাদেশ শিবিরকে। দলের সহঅধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরীকে চলতি টুর্নামেন্ট থেকে তাৎক্ষণিকভাবে বাদ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় ইনতিশারের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। টিম ডিসিপ্লিন, কোড অব কন্ডাক্ট ও পেশাদার আচরণ লঙ্ঘনের দায়ে তাকে আর দলে রাখা হয়নি। ফলে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে ইনতিশারের মাঠে নামার সুযোগ আর থাকছে না।

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের সহঅধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরী

বাংলাদেশ দলের ম্যানেজার ইমরানুর রহমান ব্যাংকক থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডিসিপ্লিন ইস্যুর কারণেই ইনতিশারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে ছাড়াই বাকি ম্যাচগুলো খেলবে দল।’

আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়কে এভাবে বহিষ্কারের ঘটনা খুব একটা দেখা যায় না। এই সিদ্ধান্তের ফলে ইনতিশারকে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হচ্ছে।

এই আসরে বাংলাদেশে এখন পর্যন্ত ২ ম্যাচের ১টিতে ড্র (ভারতের সঙ্গে ৪-৪) করেছে ও ১টিতে হেরেছে (মালদ্বীপের কাছে ৬-১)।

 আরকে/প্রবা

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা