× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ বিশ্বকাপ খেলবে : ফিফা সভাপতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২২:২৪ পিএম

বাংলাদেশ বিশ্বকাপ খেলবে : ফিফা সভাপতি

বাংলাদেশকে নিয়ে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বলেছেন, বাংলাদেশ শুধু বিশ্বকাপ খেলতেই পারে না, ফিফার দীর্ঘমেয়াদি লক্ষ্যই হলোবাংলাদেশের মতো যেসব দেশ এখনো যেসব দেশ এখনো বিশ্বকাপে খেলেনি, তাদের সেই মঞ্চে নিয়ে আসা।

'আস্ক মি' শীর্ষক এক ভিডিও আয়োজনে ইনফান্তিনো বলেন, আগামী বছরের বিশ্বকাপেই এর প্রমাণ মিলছে। ‘আমরা ইতোমধ্যে কয়েকটি নতুন দেশকে বিশ্বকাপে পেয়েছি, যারা আগে কখনো অংশ নেয়নি। আফ্রিকা থেকে কেপ ভার্দে, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাওএছাড়া উজবেকিস্তান ও জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে।’

ফিফা সভাপতিরর চোখে বাংলাদেশও সেই সম্ভাবনাময় তালিকাতেই, ‘বাংলাদেশ একটি বড় ফুটবলপ্রেমী দেশ। এখানে ফুটবল খুব দ্রুত উন্নতি করছে। তাই বাংলাদেশেরও অবশ্যই সুযোগ আছে।’ 

বাংলাদেশ ফুটবলের অগ্রগতিতে ফিফার ভূমিকার কথাও তুলে ধরেন ইনফান্তিনো, ‘আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের ফুটবলের সঙ্গে যুক্ত সব মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করছি। লক্ষ্য একটাইপ্রতিভা তৈরি করা এবং সেই প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নেওয়া।’

ইনফান্তিনোর বিশ্বাস, প্রতিভার কোনো ভৌগোলিক সীমা নেই। ‘বিশ্বের সর্বত্রই প্রতিভা রয়েছে, বাংলাদেশেও রয়েছে। প্রয়োজন শুধু সঠিক সুযোগ, কাঠামো ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা,’ বলেন তিনি।

সবশেষে আশার বার্তাই দেন ফিফা সভাপতি। তাঁর কথায়, ‘আমরা সত্যিই আশা করি, খুব শিগগীরই বাংলাদেশকে ফিফা বিশ্বকাপে খেলতে দেখতে পাব।’

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা