প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২০:৩২ পিএম
নারী ফুটবল লিগে এবার বয়সভিত্তিক দলের খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক করা হয়। প্রতিটি দলের স্কোয়াডে চারজন এবং একাদশে দুজন করে অনুর্ধ-২০ ও অনুর্ধ-১৭ দলের খেলোয়াড় সুযোগ পাচ্ছে। এতে তরুণ খেলোয়াড়রাও আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারছেন। নারী লিগ চলাকালীনই আগামী ৩১ জানুয়ারি থেকে নেপালে হতে চলেছে অনুর্ধ-১৯ উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতা শেষ হবে ৭ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে নারী লিগের শেষ দুটি রাউন্ডে অনূর্ধ-১৯ পর্যায়ের মেয়েদের পাবে না ক্লাবগুলো। এমন অবস্থায় তাদের ছাড়া ক্লাবগুলো অবশ্য খেলতে রাজি নয়। এ কারণে সাফের পর নারী লিগের শেষ দুটি রাউন্ড আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে বাফুফে।
পূর্ব
সূচি অনুযায়ী, শেষের দুই রাউন্ড মাঠে গড়ানোর কথা ছিল ৩০ এবং ৩১ জানুয়ারি এবং ২ ও ৩
ফেব্রুয়ারি। ২৮ জানুয়ারি বাংলাদেশের যে দল নেপাল যাবে তার বেশিরভাগই বাংলাদেশ সেনাবাহিনী
দলের। রাজশাহী, ফরাশগঞ্জ, পুলিশেও খেলছেন বেশ কয়েকজন।
৩
ফেব্রয়ারি লিগ শেষ হওয়ার কথা থাকলেও এখন সেটি শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। ১০ দিন পিছিয়ে
যাওয়ায় স্বাভাবিকভাবে ক্লাবগুলোর জন্য বাড়তি খরচ যোগ হবে। তবে জাতীয় স্বার্থে মেনে
নিচ্ছেন বলে জানিয়েছেন ক্লাব কর্তারা।
আরকে/প্রবা