× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুল সংশোধন, কোহলি এখন তিনে

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২০:১৯ পিএম

ভুল সংশোধন, কোহলি এখন তিনে

ভুল সংশোধন করেছে আইসিসি, দূর হয়েছে সংশয়। ওয়ানডে ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সময় চূড়ায় থাকাদের তালিকায় তিনে উঠে এসেছেন বিরাট কোহলি।

নিউজিল‍্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে ওয়ানডে ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরেন কোহলি। সবশেষ তিনি এই আসনে ছিলেন ২০২১ সালের জুলাইয়ে।

আপডেটের সময় আইসিসি জানায়, কোহলি ৮২৫ দিন শীর্ষে ছিলেন, এতে বাঁধে গোল। সবচেয়ে বেশি দিন চূড়ায় থাকা ব‍্যাটসম‍্যানের তালিকায় অনেক নিচে চলে যায় ভারতের সাবেক অধিনায়কের নাম।


আইসিসি তথ‍্য সংশোধন করার পর জানা যায়, এক হাজার ৫৪৭ দিন শীর্ষে ছিলেন কোহলি। এতে অনেক তারকাদের পেছনে ফেলে তিনি উঠে এসেছেন তিনে। তার সামনে আছেন কেবল দুই ক‍্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস (২ হাজার ৩০৬ দিন) ও ব্রায়ান লারা (২ হাজার ৭৯ দিন)।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা