প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২০:১৯ পিএম
ভুল সংশোধন করেছে আইসিসি, দূর হয়েছে সংশয়। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সময় চূড়ায় থাকাদের তালিকায় তিনে উঠে এসেছেন বিরাট কোহলি।
নিউজিল্যান্ডের
বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটসম্যানদের
র্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরেন কোহলি। সবশেষ তিনি এই আসনে ছিলেন ২০২১ সালের জুলাইয়ে।
আপডেটের
সময় আইসিসি জানায়, কোহলি ৮২৫ দিন শীর্ষে ছিলেন, এতে বাঁধে গোল। সবচেয়ে বেশি দিন চূড়ায়
থাকা ব্যাটসম্যানের তালিকায় অনেক নিচে চলে যায় ভারতের সাবেক অধিনায়কের নাম।
আইসিসি
তথ্য সংশোধন করার পর জানা যায়, এক হাজার ৫৪৭ দিন শীর্ষে ছিলেন কোহলি। এতে অনেক তারকাদের
পেছনে ফেলে তিনি উঠে এসেছেন তিনে। তার সামনে আছেন কেবল দুই ক্যারিবিয়ান কিংবদন্তি
ভিভ রিচার্ডস (২ হাজার ৩০৬ দিন) ও ব্রায়ান লারা (২ হাজার ৭৯ দিন)।