× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গিলবার্তোর সঙ্গে সাক্ষাতে বাফুফে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ২০:০৯ পিএম

গিলবার্তোর সঙ্গে সাক্ষাতে বাফুফে

ফিফা বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি। এ উপলক্ষে বাংলাদেশ সফরে আসেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি ২০০২ ফিফা বিশ্বকাপজয়ী ও ফিফা অ্যাম্বাসেডর গিলবার্তো সিলভা। এই উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম গিলবার্তো সিলভার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পক্ষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাঠানো বিশেষ সম্মাননা গ্রহণ করেন। সম্মাননাস্বরূপ একটি ক্ষুদ্রাকৃতির ফিফা বিশ্বকাপ ট্রফি গিলবার্তো সিলভার মাধ্যমে ফাহাদ করিমের হাতে তুলে দেওয়া হয়।

ফিফা সভাপতি তার বার্তায় বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর সফলভাবে আয়োজন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে ফুটবলের উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চলমান উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বাফুফের জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে গণমাধ্যম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা