বিপিএল
বিবিসি বাংলা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ১৮:২৩ পিএম
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ছবি: সংগৃহীত
ক্রিকেটারদের বয়কটের কারণে বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটিও হচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়ে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।