× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল খেলতে আসছেন ওকস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ২১:৩৪ পিএম

ইংলিশ তারকা ক্রিকেটার ক্রিস ওকস। ছবি: সংগৃহীত

ইংলিশ তারকা ক্রিকেটার ক্রিস ওকস। ছবি: সংগৃহীত

বিপিএল মাতাতে ঢাকায় আসছেন ইংলিশ তারকা ক্রিকেটার ক্রিস ওকস। সিলেট টাইটান্সের জার্সিতে দেখা যাবে এই ক্রিকেটারকে। ইতমধ্যেই প্লেঅফে খেলা নিশ্চিত করেছে সিলেট টাইটান্স।

ইংল্যান্ডের এই অলরাউন্ডার বিশ্বক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন নিয়মিতই। এবার এই তারকার দেখা মিলবে বিপিএলে।

আইপিএল, বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে খেলা ওকস নিশ্চিতভাবেই সিলেটের শক্তি বাড়াবেন। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। ইংল্যান্ডের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৪৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩১ উইকেট। সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৭০ ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে ১০৩১ রান করেছেন ওকস। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৯ উইকেট।

বিপিএলের এবারের আসরের সিলেট পর্ব শেষ হতেই প্লেঅফে খেলা নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট টাইটান্স। এ ছাড়াও প্লেঅফে খেলা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা