জাতীয় যুব হ্যান্ডবল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:১০ পিএম
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলমান টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া। কাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টায় প্রথম সেমিফাইনালে পঞ্চগড়ের মুখোমুখি হবে যশোর। বিকেল ৩টায় পরের সেমিফাইনালে ঢাকার প্রতিপক্ষ কুষ্টিয়া।
প্রতিযোগিতার
তৃতীয় দিনে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জয় পেয়েছে কুষ্টিয়া, জামালপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকা।
ঢাকা দুটি ম্যাচে অংশ নিয়ে প্রতিটিতেই জয় পেয়েছে। একটি ম্যাচে দলটি ৩১-৩ গোলে হারিয়েছে
ফরিদপুরকে। অন্য ম্যাচে ঢাকা ৩৪-২৩ গোলে জয় পেয়েছে যশোরের বিপক্ষে।
অপর
খেলায় পঞ্চগড় ৩৪-১৭ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। এদিন কুষ্টিয়াও দুই ম্যাচে অংশ নিয়ে
দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এক ম্যাচে কুষ্টিয়া ২৮-১৫ গোলে মাদারীপুরকে ও অপর ম্যাচে
২৮-১৬ গোলে হারিয়েছে চাপাইঁনবাবগঞ্জকে।
দিনের
অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৮-২৭ গোলে চাঁপাইনবাবগঞ্জ হারিয়েছে ময়মনসিংহকে। এছাড়া
জামালপুর ২৪-১৩ গোলে হারিয়েছে নড়াইলকে।
আরকে/প্রবা