× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়া ফুটবলে চ্যাম্পিয়ন ফোরটিন ক্লাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:২৬ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৪১ পিএম

জিয়া ফুটবলে চ্যাম্পিয়ন এএফসি ফোরটিন ক্লাব

জিয়া ফুটবলে চ্যাম্পিয়ন এএফসি ফোরটিন ক্লাব

বন্ধু ক্লাবকে ২-১ গোলে হারিয়ে জিয়া অনুর্ধ-১৪ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টে ৫ নং আঞ্চলিক ওয়ার্ড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এএফসি ফোরটিন ক্লাব। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার বাউনিয়াবাদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধের শেষদিকে চ্যাম্পিয়ন দলের হয়ে জয়সূচক গোলটি করেন আপন।

খেলা শেষে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা আর রানার্সআপ দলকে দেয়া হয় ৫০ হাজার টাকা পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন শিরোপাজয়ী দলের আপন।‌ সেরা গোলরক্ষক ইসা আর ৪ গোল করে সেরা গোলদাতার পুরস্কার জেতেন রাতুল।

পল্লবী-রূপনগরের ৬৪ ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা