প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:২৩ পিএম
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। সোমবার (১২ জানুয়ারি) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ পেয়েছে ঢাকা, যশোর, পঞ্চগড় ও ময়মনসিংহ।
দ্বিতীয়
দিনের খেলায় ঢাকা ৪২-১২ গোলে জামালপুরকে, যশোর ৩৭-২১ গোলে ফরিদপুরকে, পঞ্চগড় ৩০-১৬
গোলে চাঁপাইনবাবগঞ্জকে ও ময়মনসিংহ ৪২-২৬ গোলে মাদারীপুরকে হারায়।
এছাড়া
হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুষ্টিয়াকে হারিয়ে একইদিনে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় পঞ্চগড়।
২৯-২৪ গোলে বিজয়ী পঞ্চগড় প্রথমার্ধে এগিয়ে ছিলো ১৬-১৩ গোল। পঞ্চগড়ের মতো যশোরও তাদের
দ্বিতীয় জয় কুড়িয়ে নেয়। ৩৬-১৩ গোলে তারা হারিয়েছে নড়াইল জেলাকে। প্রথমার্ধে যশোর ২০-০৬
গোলে এগিয়ে ছিলো। দিনের শেষ ম্যাচে জামালপুর ২৩-১৪ গোলে হারায় ফরিদপুরকে। প্রথমার্ধে
জয়ী দল ১২-০৯ গোলে এগিয়ে ছিল।
আরকে/প্রবা