× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিভাবে ওয়ানডেকে পেছনে ফেললো টি-টোয়েন্টি?

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:২১ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৩৪ পিএম

আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি

আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বিক্রি ইতোমধ্যে ২০১৭ সালের ওয়ানডে বিশ্বকাপের মোট বিক্রিকেও ছাড়িয়ে গেছে। আগামী জুনে ইংল্যান্ডে হবে এবারের টুর্নামেন্ট

বিশ্বকাপ শুরুর পাঁচ মাস আগেই ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। আগামী ১২ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আশা করছে, ফুটবলে লায়নেসেস ও রাগবি ইউনিয়নে রেড রোজেসের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতায় এই গ্রীষ্মটি যুক্তরাজ্যে নারী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট বলেন,এত আগেই ১ লাখ টিকিট বিক্রি হওয়া দারুণ রোমাঞ্চকর। ২০১৭ সালের পুরো বিশ্বকাপের চেয়েও বেশি টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছেএটা অবিশ্বাস্য। ওই টুর্নামেন্টটি ইংল্যান্ড ও ওয়েলসে নারী ক্রিকেটের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। এবার ছয় মাস আগেই এত বেশি টিকিট বিক্রি হওয়া আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

২০১৭ সালে ইংল্যান্ডের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্বাগতিকেরা। লর্ডসে সেই ফাইনালটি ছিল স্মরণীয়। তবে নারীদের ক্রিকেটে বড় অগ্রগতি আসে দ্য হানড্রেড প্রতিযোগিতা চালুর পর।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেভারিটদের অন্যতম ধরা হলেও সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে দলটি প্রত্যাশিত সাফল্য পায়নি। গত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো একটিতেও তারা ফাইনালে উঠতে পারেনি। নতুন কোচ শার্লট এডওয়ার্ডসের অধীনে গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।

এডওয়ার্ডস মনে করেন, এবারের বিশ্বকাপে নিজেদের মাঠের সমর্থন ইংল্যান্ডকে আবারও শিরোপা জিততে সহায়তা করতে পারে। ২০০৯ সালে প্রথম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন তিনি।

বিবিসি স্পোর্টকে এডওয়ার্ডস বলেন,ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা দলের জন্য বড় ভূমিকা রাখে। এতে শুধু দলই নয়, পুরো খেলাটাই উপকৃত হয়।’

১২ দলের এবারের টুর্নামেন্টে ইংল্যান্ড গ্রুপপর্ব শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে, এজবাস্টনে। একই গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আরও দুটি বাছাইপর্ব পেরোনো দল।

আগামী ৫ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ। এ ছাড়া হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড, দ্য ওভাল, ব্রিস্টল ও সাউদাম্পটনেও ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা