× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে আশাবাদী তাবিথ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:১৩ পিএম

সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে আশাবাদী তাবিথ

এ বছর আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। কিন্তু সেসময় ঢাকায় এসে এই আসরে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে দুই দেশের বর্তমান রাজনৈতিক ও ক্রীড়াসুলভ পরিবেশ-পরিস্থিতি বেশ নাজুক। যদিও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আশাবাদী  ভারতের অংশগ্রহণ নিয়ে।

সোমবার (১২ জানুয়ারি) বাফুফ ভবনে তাবিথ গণমাধ্যমকে বলেন, ‘সাফ ছেলেদের টুর্নামেন্টটা খুব সম্ভবত বাংলাদেশ হোস্ট করবে। আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি। কিন্তু আমরা যদি সাফ হোস্ট করতে চাই, তাহলে নিজস্ব ভিশন হলো পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাই অন্তত তিনটা ভেন্যু যেন ব্যবহার করতে পারি। মানে ঢাকা ও ঢাকার বাইরে দুইটা ভেন্যু নিয়ে। এতে সাফটা আসলে জাঁকজমক হবে এবং হোস্ট হিসেবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট আয়োজন করতে পারি।’

ভারতের অংশগ্রহণের বিষয়ে তাবিথের ভাষ্য, ‘অনেক বড় একটা প্রশ্ন ভারত ... না, আমি মনে করি না ফুটবলে আমরা অন্য কোনও বিবেচনা কখনও রাখি। ফুটবলের ক্ষেত্রে শুধু নভেম্বর মাসেও আমাদের প্রতিবেশী দেশ খেলে গিয়েছে। গত মার্চে আমরা গিয়েছিলাম খেলার জন্য। আমি মনে করি না যে অন্য কোনও আগাম কিছু বলা ফুটবলের ক্ষেত্রে সমীচীন হবে। বিশ্বাস করি ফুটবল ফুটবলের মতোই চলে আর সব খেলোয়াড় ফুটবলের সাথে খেলবে।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা