× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামাল ভূঁইয়ার পায়ে সিংগাইরে শুরু শীতকালীন টুর্নামেন্ট

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:০৪ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২৩:০৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইরয়ে শনিবার খানবানিয়াড়া শীতকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরয়ে শনিবার খানবানিয়াড়া শীতকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরয়ের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আগমন উপলক্ষ্যে খানবানিয়াড়া মাঠ যেন এক টুকরো ফুটবলের নগরীতে পরিণত হয়েছে। 

জয়মন্টপ ইউনিয়নে শনিবার বিকেলে একটি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্‌বোধন করতে সেখানে যান তিনি। তাকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান। মুহূর্তেই করতালি ও উল্লাসে কেঁপে ওঠে পুরো এলাকা। তার উপস্থিতিতেই জমকালো আয়োজনে উদ্বোধন হলো খানবানিয়াড়া শীতকালীন ফুটবল টুর্নামেন্ট।

খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামাল ভূঁইয়া বলেন, “জাতীয় দল এখন ভালো ছন্দে আছে এবং সামনে আরও ভালো করবে।”

গ্রামের মাঠে বিপুলসংখ্যক দর্শক আর ফুটবলের প্রতি মানুষের আবেগ দেখে তিনি নিজের আনন্দের কথাও জানান।

আয়োজক কমিটির প্রধান নূরে জামান (পিয়াস) বলেন, “তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে অভ্যস্ত করাই আমাদের মূল লক্ষ্য।”

নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন করা গেলে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মদ আলী, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, আয়োজক কমিটির উপদেষ্টা মুরাদ হোসেন খান, শফিকুল আলম চন্দন, ইখতিয়ার উদ্দিন খান টুয়েল, সদস্য নাফিসা খান আনজুম, ফিরোজ খান হৃদয়, আজিম খানসহ আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আগামী ২৪ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার—১৫৫ সিসি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল। আর রানার্সআপ দল পাবে ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা