× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিশ্রুত অর্থ পুরস্কার পেলেন শাটলাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৫৯ পিএম

প্রতিশ্রুত অর্থ পুরস্কার পেলেন শাটলাররা

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জের মিশ্র দ্বৈতে প্রথমবার ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন লাল-সবুজের দুই শাটলার ঊর্মি আক্তার ও আল আমিন জুমার। ইতিহাসের সঙ্গী হওয়ায় তাদেরকে এক হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন। বুধবার (৭ জানুয়ারি) গুলশান ক্লাবে প্রতিশ্রুত সেই অর্থপুরস্কার দুই শাটলারের হাতে তুলে দেন সভাপতি।

এছাড়া ডিসেম্বরে টরেন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান আন্তর্জাতিক চ্যালেঞ্জে পুরুষ দ্বৈতে ব্রোঞ্জপদকজয়ী আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুলকে ৮০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়। এ সময় উপস্থিত থাকা ফেডারেশনের সাধারঃণ সম্পাদক রাসেল কবির বলেন, ‘সভাপতি প্রতিশ্রুত অর্থ তুলে দিয়েছেন শাটলারদের হাতে। তবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজে পুরুষ দ্বৈতে স্বর্ণ ও রুপাজয়ী চার শাটলারকেও অর্থপুরস্কার দেওয়া হবে খুব শিগগিরই।’


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা