× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন মরতে চেয়েছিলেন মেসি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৫৬ পিএম

কেন মরতে চেয়েছিলেন মেসি!

লিওনেল মেসির ফুটবলজীবন এখন সাফল্যে পরিপূর্ণ এক গল্প। ক্লাব ফুটবলে প্রায় সব সম্ভাব্য শিরোপাই তাঁর ট্রফি ক্যাবিনেটে। জাতীয় দলের হয়েও ছুঁয়েছেন সর্বোচ্চ অর্জনÑবিশ্বকাপ। কোপা আমেরিকার মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুটও জিতেছেন একাধিকবার। তবে এই গৌরবময় ক্যারিয়ারের আড়ালে আছে এক গভীর বেদনার অধ্যায়, যে সময়টায় মেসির জীবনই যেন থমকে গিয়েছিল।

আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুজু টিভিকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই অন্ধকার সময়ের কথাই তুলে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা। যদিও সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল গত মাসে, তা প্রকাশিত হয়েছে লুজু টিভির ইউটিউব চ্যানেলে গতকাল। সেখানে মেসি ফিরে যান প্রায় এক দশক পেছনÑ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত সেই ম্যাচে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা।

টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মেসি। জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারার অভিযোগ তখন তাঁকে ঘিরে তীব্র আকার ধারণ করে। হতাশা আর চাপের সেই মুহূর্তেই তিনি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন।

পরে অবশ্য কয়েক মাসের মধ্যেই অবসর ভেঙে আবার ফিরেন মেসি। এরপর ইতিহাস বদলে যায়Ñদুবার কোপা আমেরিকা জয় এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা। তবে ২০১৬ সালের সেই ফাইনালের পর তার মানসিক অবস্থার কথা এতদিন অজানাই ছিল।

সাক্ষাৎকারে মেসি অকপটে স্বীকার করেছেন, সেই সময়ের যন্ত্রণা কতটা ভয়াবহ ছিল। তার ভাষায়, ‘ভীষণ অনুশোচনা হচ্ছিল। মনে হয়েছিল, মরে যেতে চাই!’অবসর ভেঙে ফেরার পেছনে নিজের মানসিক দর্শনও ব্যাখ্যা করেছেন বর্তমান ইন্টার মায়ামি তারকা, ‘প্রত্যেককেই জীবনে নিজ নিজ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু মনের ভেতরের ইচ্ছাকে কখনো পুরোপুরি উপেক্ষা করা যায় না। আমি খুশি যে মানুষ কী বলছে, তা না ভেবে আবার জাতীয় দলে ফিরতে পেরেছিলাম।’

আজকের পরিপূর্ণ মেসির পেছনে যে কতটা লড়াই, হতাশা আর আত্মসংঘাত লুকিয়ে আছে-এই গল্প তারই এক বাস্তব সাক্ষ্য।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা