× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল নারী ফুটবল লিগে ৫ ম্যাচ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২৩:০৬ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২৩:০৬ পিএম

কাল নারী ফুটবল লিগে ৫ ম্যাচ

প্রথম দুই রাউন্ডের খেলা শেষ হয়েছে গত রোববার। এরপর ছিল দুই দিনের বিরতি। কাল বুধবার (৭ জানুয়ারি) থেকে বাংলাদেশ নারী ফুটবল লিগের খেলা ফের টার্ফে গড়াবে। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এক দিনেই ম্যাচ অনুষ্ঠিত হবে ৫টি।

সকাল ১০টা থেকে শুরু হবে খেলা। নাসরিন স্পোর্টস একাডেমি মোকাবেলা করবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। সোয়া ১২টায় বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব খেলবে আনসার ও ভিডিপি এফসির বিপক্ষে। দুপুর আড়াইটায় সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে কাচারিপাড়া একাদশ উন্নয়স সংস্থার। বিকেল পৌনে ৫টায় সিরাজ স্মৃতি সংসদ মোকাবেলা করবে ঢাকা রেঞ্জার্স এফসির। দিনের শেষ ম্যাচটি গড়াবে সন্ধ্যা ৭টায়। রাজশাহী স্টারস এফসির প্রতিপক্ষ বিকেএসপি এফসি।

দুই রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। সমান পয়েন্ট পেয়ে দুইয়ে আর্মি। দুই ম্যাচে এক জয় এবং এক ড্রয়ে ৪ পয়েন্ট পেয়ে তিনে সিরাজ স্মৃতি সংসদ। এক ম্যাচ খেলে জয় পেয়ে ৩ পয়েন্ট রাজশাহী স্টারস। সদ্যপুস্করিনী এবং বাংলাদেশ পুলিশ দুই ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে। ফরাশগঞ্জের শামসুন্নাহার জুনিয়র ১০ গোল করে আছেন টপ গোলস্কোরারের তালিকায়। লিগে মোট ৬টি হ্যাটট্রিক হয়েছে। যুগ্মভাবে সর্বাধিক ২টি করে হ্যাটট্রিক করেছেন শামসুন্নাহার জুনিয়র ও তার দলের সতীর্থ তহুরা খাতুন। সবচেয়ে বেশিবার (২) ম্যাচসেরাও হয়েছেন শামসুন্নাহার জুনিয়র।

প্রায় দেড় বছরের বেশি সময় পর গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবারের লিগ। বাফুফের ব্যবস্থাপনায় এই লিগ চলছে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। প্রথম ম্যাচ থেকে তাদের অব্যবস্থাপনা নিয়ে হয়েছে অনেক কথা। সমালোচনা ওঠে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়েও। আগামীকাল থেকে তৃতীয় রাউন্ড শুরুর আগে সেসব ঠিক হয়ে যাবে এমন প্রত্যাশাই করেন ফুটবলের সমর্থকেরা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা