× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাহ জাদুতে শেষ আটে মিসর

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২৩:০৩ পিএম

সালাহ জাদুতে শেষ আটে মিসর

আফ্রিকা নেশন্স কাপের শেষ ষোলোর ম্যাচে বেনিনের বিপক্ষে ৩-১ গোলে জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মিশর। আর এই ম্যাচে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বিজয়ী দলের মোহাম্মদ সালাহ। আরেক ম্যাচে মোজাম্বিককে ৪-০ গোলে উড়িয়ে শেষ আটে উঠেছে নাইজেরিয়া।   

নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে দুই গোল দেয় মিসর। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর মারওয়ান আতিয়ার গোলে ম্যাচের ৬৯তম মিনিটে লিড পায় মিসর। তবে ৮৩ মিনিটে জোডেল ডসো বেনিনকে সমতায় ফেরান। 

সমতায় থেকে নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৭ মিনিটে প্রথমে ইব্রাহিম আর ১২৪ মিনিটে গোল করেন ‘ইজিপশিয়ান কিং’-খ্যাত সালাহ। 

এই গোলটি করে টুর্নামেন্টের ইতিহাসের পাতায় নাম লেখেন সালাহ। মিশরের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই আসরে দুই অঙ্কের ঘরে পৌঁছাল তার গোলসংখ্যা। আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় তার গোল এখন ১০। এই তালিকায় তার ওপরে আছেন হাসান এল শাজলি (১২) ও হোসাম হাসান (১১)।

এদিকে শেষ আটে মিসরের প্রতিপক্ষ হবে বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের মধ্যে জয়ী দল।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা