প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৫৯ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২৩:০০ পিএম
স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে উঠেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের করা ৩৮৪ রানের জবাবে অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষে ৭ উইকেটে তুলেছে ৫১৮ রান। ১৩৪ রানের লিড নিয়েছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলটি।
২৪টি
চার আর এক ছক্কায় ট্রাভিস হেড ১৬৩ রান করে আউট হয়েছেন। ২০৫ বল খেলে ১৫টি চার আর একটি
ছক্কার সাহায্যে স্মিথ ১২৯ রানে অপরাজিত রয়েছেন। অ্যাশেজে ১৩টি সেঞ্চুরি করে দ্বিতীয়
পজিশনে আছেন স্মিথ। অ্যাশেজে ৩৭ টেস্টে ১৯টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন কিংবদন্তী
ডন ব্র্যাডম্যান।
মঙ্গলবার (৬ চানুয়ারি) সিডনি টেস্টে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৬৬ রান নিয়ে খেলা শুরু করে। হেড ৯১ ও মাইকেল নাসের
১ রানে অপরাজিত ছিলেন। হেড পরিচিত মেজাজে ব্যাট চালিয়ে শতরান পূর্ণ করেন। নাসেরকে
(২৪) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন কার্স।
এরপর
হেডকে ফেরান জ্যাকব বেথেল। জীবনের শেষ টেস্টে ১৭ রানের বেশি করতে পারেননি উসমান খাজা।
তাকেও ফেরান কার্স। অ্যালেক্স ক্যারি ফেরেন ১৬ রানে, ক্যামেরন গ্রিন ৩৭ রান করেন। স্মিথের
সঙ্গে উইকেটে রয়েছেন বিউ ওয়েবস্টার (৪২)। দু’জন অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৮১ রানের পার্টনারশিপ
গড়েন।
আরকে/প্রবা