× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও মেসির সতীর্থ হচ্ছেন গ্রিজম্যান!

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৫৫ পিএম

আবারও মেসির সতীর্থ হচ্ছেন গ্রিজম্যান!

লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস শিরোপা জয়ের পর নতুন করে দল সাজাতে মাঠে নেমেছে ইন্টার মায়ামি। সার্জিও বুসকেটস ও জর্দি অ্যালবার অবসরের পর শূন্যতা পূরণে ইউরোপের দুই বড় তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ফ্লোরিডার ক্লাবটি। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্টোনিও গ্রিজম্যান ও কোকে রেসুরেকসিওনকে দলে নিতে আগ্রহী ইন্টার মায়ামি।

ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার সাবেক তারকা জাভিয়ের মাশ্চেরানো। তার অধীনে এমএলএসে আধিপত্য বজায় রাখা এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ভালো করার লক্ষ্য নিয়েই দলকে আরও শক্তিশালী করতে চায় ‘দ্য হেরনস’। মেসি এবং রদ্রিগো ডি পলের পাশাপাশি ‘ডিজিগনেটেড প্লেয়ার’ হিসেবে নতুন কোনো তারকাকে যুক্ত করার সুযোগ আছে ক্লাবটির।

ইন্টার মায়ামি ইতোমধ্যে ৩৪ বছর বয়সী গ্রিজম্যান এবং ৩৩ বছরের কোকেএর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। অন্যদিকে এই আলোচনার সবচেয়ে বড় আকর্ষণ হলেন মেসি। তার সঙ্গে খেলার সুযোগ তো আছেই, পাশাপাশি ফ্লোরিডার জীবনযাত্রার মান ও স্থিতিশীল পরিবেশও ইউরোপের অভিজ্ঞ ফুটবলারদের কাছে লোভনীয় হয়ে উঠছে। গ্রিজম্যান এর আগে মেসির সঙ্গে বার্সেলোনায় একসঙ্গে তিন বছর (২০১৯-২০২২) খেলেছিলেন।

আরকে/প্রবা  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা