প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৪৭ পিএম
বাংলাদেশ
দাবা ফেডারেশনের আয়োজনে বিসিএফ ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা
শেষে ১৪ দাবাড়ু তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেন
: আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিক
মাস্টার মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার সাকলাইন
মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার
সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার শরীফ হোসেন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ক্যান্ডিডেট
মাস্টার সাজিদুল হক, তাশরিক সায়হান শান, দেলোয়ার হোসেন ও আয়ান রহমান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফাহাদ শেখ রাশেদুল
হাসানকে, মনন এম এম জহিরুল ইসলামকে, মিনহাজ ফয়সাল হোসেনকে, শাকিল আজরাফ আনানকে, সাকলাইন
ঐতিজ্য বড়ুয়াকে, তাহসিন কাজী সাইফকে, সুব্রত ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধানকে,
নাসির রায়ান রশিদ মুগ্ধকে, মাহফুজুর ক্যান্ডিডেট মাস্টার নাসিম হোসেন ভূঁইয়াকে, শরীফ
ফিদেমাস্টার সাইফ উদ্দীনকে, সাজিদুল ওমর ফারুক বিপ্লবকে, তাশরিক ইয়াসিন আরাফাতকে ও
দেলোয়ার ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে হারান।
আয়ান
রহমান ফিদেমাস্টার নাইম হকের বিরুদ্ধে ওয়াক ওভার পান। ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ
আব্দুল মোমিনের সাথে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী মনিরুজ্জামান মাসুদের সাথে
ও আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদের সাথে ড্র
করেন। 