× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিটুর মেয়াদ বাড়লো আরও এক বছর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৯ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৯ পিএম

টিটুর মেয়াদ বাড়লো আরও এক বছর

২০২৪ সালের এপ্রিল থেকে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে আছেন সাইফুল বারী টিটু। কাজী সালাউদ্দিনের পর তাবিথ আউয়ালের যুগে টিটুর মেয়াদ তিন মাস করে বাড়ানো হয়েছিল। নতুন করে এক বছরের জন্য বাড়ানো হয়েছে তার মেয়াদ! বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরই মধ্যে জানুয়ারি থেকে টিটুর নতুন মেয়াদে কাজ শুরু হয়েছে। এতদিন টিটুকে দিয়ে বিভিন্ন দলের কোচের কাজ ছাড়াও কোচিং কোর্স করানো হয়েছিল। এবার কাজের পরিধি কী হবে তা সময় বলে দেবে। যদিও সামনে এএফসি প্রো লাইসেন্স করতে যাচ্ছে বাফুফে। কোর্স করানোর জন্য বাইরে থেকে ইন্সট্রাক্টর আনতে হবে। এটা আয়োজন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

৫৩ বছর বয়সী টিটু বাংলাদেশ পুরুষ জাতীয় দল, অনুর্ধ-২৩ দল, মোহামেডান, শেখ জামাল, আরামবাগ, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল, বাংলাদেশ জাতীয় নারী দল, বাফুফে এলিট একাডেমি, অনুর্ধ-১৭ এবং অনুর্ধ-২৩ দলের কোচ ছিলেন।  

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা