× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারের অবসর নিয়ে নয়া খবর

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৬ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৭ পিএম

নেইমারের অবসর নিয়ে নয়া খবর

দীর্ঘদিনের চোটসংকটে পড়ে ফুটবল ছাড়ার কথাও ভেবেছিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই তারকা ফুটবলারের বাবা নেইমার সিনিয়র এমন তথ্য জানিয়েছেন। সান্তোসে ফেরার পরও একের পর এক শারীরিক সমস্যায় ভুগতে থাকা ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য সময়টা ছিল মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর।

নেইমারের হাঁটুর লিগামেন্টের গুরুতর চোটের কারণে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে তাঁর চুক্তি বাতিল হয়। পরে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এলেও পুরোপুরি ফিটনেস সমস্যার বাইরে আসতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে হাঁটুর মেনিসকাসে আবার অস্ত্রোপচার করাতে হয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে।

নেইমার সিনিয়র জানান, দীর্ঘ চিকিৎসা, পুনর্বাসন আর মাঠের বাইরে থাকতে থাকতে একসময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর ছেলে। তিনি বলেন, ‘একসময় ও আমাকে বলেছিলআমি আর নিতে পারছি না। জানি না অপারেশন করানোটা আদৌ সার্থক হবে কি না। আমার জন্য মনে হয় এখানেই শেষ। তখন বুঝেছিলাম, মানসিকভাবে ও কতটা চাপে আছে।’

তবে সব কিছুর পরও অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন নেইমার। ২০২৫ সালে সান্তোসকে অবনমন ঝুঁকি থেকে বাঁচাতে ব্যথা নিয়েই মাঠে নামেন। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার স্বপ্ন এখনো ধরে রেখেছেন দেশটির সর্বোচ্চ ৭৯ গোল করা এই ফরোয়ার্ড।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা