প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৪০ পিএম
ভেনেজুয়েলার একচ্ছত্র শাসক নিকোলাস মাদুরো বর্তমানে মার্কিন স্পেশাল ফোর্সের হাতে বন্দী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা মাদুরোর গ্রেপ্তারের ছবি যখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে, তখন সামনে আসছে এই নেতার জীবনের ভিন্ন এক রূপ। তিনি ছিলেন ফুটবল ক্লাব বার্সেলোনার একজন কট্টর ভক্ত, যিনি লিওনেল মেসির বিদায়ে অঝোরে কেঁদেছিলেন।
২০২১
সালে যখন আর্থিক সীমাবদ্ধতার কারণে লিওনেল মেসিকে বার্সেলোনা ছাড়তে হয়, তখন মাদুরো
সেটি ব্যক্তিগত শোক হিসেবে গ্রহণ করেছিলেন। এক জনসভায় তিনি বলেছিলেন, ‘মেসির সঙ্গে
যা করা হয়েছে তা অত্যন্ত কুৎসিত। আমি তার সঙ্গে কেঁদেছিলাম। যখন তাকে কাঁদতে দেখলাম,
আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। সে একজন নিখুঁত মানুষ এবং বিশ্বের ক্রীড়া জগতের গৌরব।’
নিকোলাস
মাদুরোর দীর্ঘ শাসনামলে তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাস ও স্বৈরাচারি আচরণের অসংখ্য অভিযোগ
থাকলেও, কাতালান ক্লাবের জয়গান গাওয়া এই নেতার ফুটবলীয় আবেগ ইতিহাসে এক অদ্ভুত অধ্যায়
হিসেবেই থেকে যাবে।
আরকে/প্রবা