প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:২৯ পিএম
বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা এর ষষ্ঠ আসর। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের সূচনা করা হয়। বিশ্বকাপ ট্রফির এই বৈশ্বিক ভ্রমণের মাধ্যমে বিশ্বের হাজারো ফুটবলপ্রেমী সরাসরি দেখার সুযোগ পাবেন ফিফা বিশ্বকাপের মূল ট্রফি।
শনিবার
সৌদি আরবের রিয়াদ থেকে শুরু হয়েছে এই ট্রফি ট্যুর। সফরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপের
মূল ট্রফি ভ্রমণ করবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও
বেশি সময় ধরে, যা ফুটবলপ্রেমীদের জন্য জীবনে একবার দেখার মতো এক অনন্য সুযোগ তৈরি করবে।
ট্রফি ট্যুরের সূচি অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসবে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও সরাসরি বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি দেখার সুযোগ পাবেন।
আরকে/প্রবা