× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় কাবাডির ফাইনালে বিজিবি-সেনাবাহিনী ও আনসার-পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১৯:৫৬ পিএম

জাতীয় কাবাডির ফাইনালে বিজিবি-সেনাবাহিনী ও আনসার-পুলিশ

'তারুণ্যের উৎসব-২০২৫' জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে নারী বিভাগের ট্রফি জয়ের লড়াইয়ে লড়বে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ।

কাল শনিবার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উভয় বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। পুরুষ দলের ফাইনাল ম্যাচটি বিকেল ৪টায় এবং নারী দলের ফাইনাল ম্যাচটি বিকেল ৫টায় শুরু হবে। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম।

শুক্রবার (২ জানুয়ারি) নারী বিভাগের প্রথম সেমিফাইনালটি ছিল আসরের অন্যতম সেরা ম্যাচ। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত বিজিবি ও আনসার দল মাঠের লড়াইয়ে একে অপরকে ছাড় দেয়নি। প্রথমার্ধে ১৬-১৫ পয়েন্টে এগিয়ে ছিল আনসার। বিরতির পর বিজিবি একবার আনসারকে অলআউট করে লিড নিলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় নির্ধারিত সময়ের খেলা ৩২-৩২ পয়েন্টে সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৩৯-৩৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় আনসার ।

দ্বিতীয় সেমিফাইনালের লড়াই ছিল একপেশে। পুলিশ দলের দাপটে দাঁড়াতেই পারেনি রাঙ্গামাটির মেয়েরা। প্রথমার্ধে ৩১-৬ পয়েন্টে এগিয়ে থাকা পুলিশ ম্যাচটি জিতে নেয় ৬২-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে।

পুরুষ বিভাগের প্রথম সেমিতে বিজিবি মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর। প্রথমার্ধে ২৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিজিবি আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত লড়াই করেও স্বল্প ব্যবধানে হার মানতে হয় তাদের। ৪০-৩৭ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে ওঠে বিজিবি।

দ্বিতীয় সেমিতে সেনাবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধে দুই দলের পয়েন্ট ছিল ১৩-১৩। দ্বিতীয়ার্ধেও পয়েন্টের লড়াই চলতে থাকে সমান্তরালে, তবে শেষ বাঁশি বাজার সময় সেনাবাহিনী ৩৩-৩০ পয়েন্টে বিমানবাহিনীকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা