ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ শুরু
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১৯:৫২ পিএম
ঢাকার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শুক্রবার (২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ’-এর প্রথম আসর। ‘ভিশন ২০২৫ : ড্রিম জার্নি’ এবং বাংলাদেশে স্কোয়াশ খেলাকে পুনর্জীবিত করার লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে বিরাজমান শোকাবহ পরিস্থিতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম দিনের কার্যক্রম কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা জাঁকজমক ছাড়াই নিরিবিলি পরিবেশে শুরু হলেও ‘রাউন্ড অব ৩২’-এর ম্যাচগুলোতে খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম দিনের খেলায় হতাশ করেছে বাংলাদেশের খেলোয়াড়রা। সবাই হেরেছেন তারা!
বাংলাদেশের
সাইমুন মিশরের কারিম বাদাইয়ের কাছে ৩-০ সেটে, বাংলাদেশের রনি কয়েতের আলতামিমির কাছে
৩-০ সেটে, বাংলাদেশের শাহাদাত বেলজিয়ামের কাছে ৩-০ সেটে এবং বাংলাদেশের আমিনুল বাহরাইনের
ইউসুফের কাছে ৩-১ সেটে হেরে যান।
এছাড়া অন্যান্য ম্যাচে মিশরের সেইফ তামের কুয়েতের জাশেম ঘারিবকে ৩-১ সেটে, হংকংয়ের মিন হ্যাং ট্যাং স্বদেশী উইলসন চ্যানকে ৩-১ সেটে, মালয়েশিয়ার কিয়ান মিশরের কউরিতামকে ৩-০ সেটে এবং জাপানের শোতা মিশরের ইয়াসিনকে একই ব্যবধানে হারান।
আরকে/প্রবা