× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল শক্তিশালী ফরাশগঞ্জের মুখোমুখি কাচারিপাড়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ২৩:০৪ পিএম

কাল শক্তিশালী ফরাশগঞ্জের মুখোমুখি কাচারিপাড়া

ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে গত ২৯ ডিসেম্বর থেকে মাঠে গড়িয়েছিল বাংলাদেশ নারী ফুটবল লিগ। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব ২-০ গোলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে এবং দ্বিতীয় ম্যাচে বিকেএসপি ফুটবল ক্লাব ৮-০ গোলে গত আসরের শিরোপাধারী নাসরিন স্পোর্টস একাডেমিকে হারিয়ে শুভসূচনা করে। পরদিন একই ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই ভোর ৬টায় বাংলাদেশ প্রথম নারী প্রধানমন্ত্রী (মোট তিনবারের প্রধানমন্ত্রী) এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (৮০) ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাঁর মৃত্যুতে গভীর শোক জানায়। সেই সঙ্গে অনুষ্ঠিতব্য তিনটি ম্যাচ স্থগিত ঘোষণা করে। পরে পরিবর্তিত সূচি প্রকাশ। সেই মোতাবেক কাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) ম্যাচগুলো বডিলি শিফট হয়ে অনুষ্ঠিত হবে। 

প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এই ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমি আতিথ্য দেবে সদ্যপুস্করণী যুব স্পোর্টিং ক্লাবকে। সন্ধ্যা পৌনে ৬টায় কাচারিপাড়া একাদশ উন্নয়ন সংস্থা মোকাবেলা করবে সিরাজ স্মৃতি সংসদকে। সবশেষ রাত ৮টায় শিরোপাপ্রত্যাশী ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের।  

এবারের আসরে ১১টি ক্লাব অংশ নিচ্ছে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দল ১০টি করে ম্যাচ খেলবে। মোট ৫৫টি খেলা অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারির মধ্যে শেষ হবে লিগের খেলা। বয়সভিত্তিক ফুটবলারদের প্রাধান্য দিতে ম্যাচে ফুটবলার খেলানোর বাধ্যবাধকতা থাকছে। অনেক দলই বিদেশি ফুটবলারদের দলে টেনেছে। সূচি অনুযায়ী প্রতিটি ম্যাচে দুই দিন বিরতি থাকছে।

১৪ ডিসেম্বর থেকে দলবদল শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ২৫ ডিসেম্বর। কিন্তু অংশগ্রহণকারী ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে ফিফা ও বাফুফের অনুমতিক্রমে দলবদলের সময়সীমা একদিন বৃদ্ধি করে ২৬ ডিসেম্বর করা হয়।

প্রত্যেক দলে অনূর্ধ-১৭ এবং অনূর্ধ-২০ বয়সী চার খেলোয়াড়কে নেওয়া বাধ্যতামূলক করেছে বাফুফে। একাদশে দুই বয়সভিত্তিক দলের দুজন করে খেলবে। বদলি করতে হলে সেখান থেকেই নিতে হবে।দলবদলে কোনও পুল করা হয়নি। প্লেয়াররা সবাই ফ্রি। লিগ পর্যবেক্ষণ করবেন জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার।

প্রথমবারের মতো মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। এ দলের খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট রাখতে ও এশিয়ান কাপের জন্য প্রস্তুত করতেই তড়িঘড়ি করে এই লিগ আয়োজন করেছে বাফুফে।

লিগের দলবদলের শেষ দিনে বাজিমাত করে পুরনো ঢাকার ক্লাব ফরাশগঞ্জ। তারা দলে ভেড়ায় জাতীয় দলের পাঁচ তারকা ফুটবলার- তহুরা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র শামসুন্নাহার জুনিয়রকে। এছাড়াও তারা উড়িয়ে আনে দুই নেপালি ডিফেন্ডার পূজা রানা মিডফিল্ডার সবিতা রানা মাগারকে। গোলরক্ষক হিসেবে ফরাশগঞ্জ নেয় জাতীয় নারী ফুটসাল দলে থাকা সেঁজুতিকে। এছাড়াও অনূর্ধ-১৭ এবং অনূর্ধ-২০ দলের বয়সভিত্তিক দলের কয়েক ফুটবলার নিবন্ধন করিয়েছে ফরাশগঞ্জ। এখন দেখায় আজকের ম্যাচে শক্তিমত্তা অনুযায়ী নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারে কি না ফরাশগঞ্জ।


আরকে/প্রবা 

 

 

 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা