× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলারদের প্লট দিয়েছিলেন খালেদা জিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:০১ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ২২:১৬ পিএম

ফুটবলারদের প্লট দিয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন ক্রীড়ানুরাগী। বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন তিনি। দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গনের সবাই।

দলীয় ও রাষ্ট্রীয় অনেক ব্যস্ততার মধ্যেও খেলাধূলায় মনোযোগ ছিল খালেদা জিয়ার। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে নারীদের ক্রীড়ায় ছিল তার বিশেষ আগ্রহ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেলে ক্রীড়াবিদদের উৎসাহ, অনুপ্রেরণার জন্য পুরস্কার প্রদানের রেওয়াজ শুরু হয়েছিল তার সময়েই।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাত্র একবারই ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে এবং সেটা খালেদা জিয়ার সময়কালেই, ২০০৩ সালে। ঢাকায় অনুষ্ঠিত সেই ফাইনালে মালদ্বীপকে হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। খালেদা জিয়ার হাত থেকে ট্রফিটি নিয়েছিলেন তখনকার গোলরক্ষক আমিনুল হক, যিনি এখন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব, এ শাখা বিএনপির আহ্বায়ক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন (রূপনগর-পল্লবী) থেকে বিএনপির প্রার্থী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে  সাফ চ্যাম্পিয়ন দলের সবাইকে ৫ কাঠা করে প্লট দিয়েছিলেন খালেদা জিয়া।

সরকারের কিস্তি পরিশোধ করেই ফুটবলাররা জমির মালিক হয়েছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রত্যেকে ৪ লাখ টাকা করে উপহার পেয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। ফলে বাকি চার লাখ টাকা কিস্তিতে পরিশোধে কোনো সমস্যায় পড়তে হয়নি ফুটবলারদের।

এছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জেতে (চার জাতি আমন্ত্রণমূলক কাপ, মিয়ানামারে অনুষ্ঠিত) খালেদা জিয়ার আমলেই, ১৯৯৫ সালে। মিয়ানমার থেকে দেশে ফেরার দিনই রাতে প্রধানমন্ত্রী কার্যালয়ে ফুটবলারদের ডেকেছিলেন খালেদা জিয়া। করেছিলেন সৌজন্য সাক্ষাৎ।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা