× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ২২:৫৭ পিএম

ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ

অলিম্পিক ভবনে প্রথম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশের ট্রফি উন্মোচন হয়ে গেলো সোমবার (২৯ ডিসেম্বর)। আগামী ২ জানুয়ারি ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। এতে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, কুয়েত, বাহরাইন, জাপান, মিশর, বেলজিয়াম ও বাংলাদেশসহ মোট দশটি দেশের বাছাই করা ২৪ বিশ্ব র‍্যাঙ্কধারী পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশ নেবেন। 

আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের মধ্যে র‌্যাঙ্কিংয়ে ভারতের ভেলাভান সেনথিকুমার  ৪৭, পাকিস্তানের ওয়াসিম খান ৭০, মিশরের ইয়াসিন শোয়াদি  ৮৫, মালয়েশিয়ার আমিসেনরাজ চন্দ্রআরন  ৮০, মালয়েশিয়ার ডানকান লি ৯৫, হংকংয়ের চি হিম ওয়াং  ৯৭ এবং জাপানের টমোটাকা এনডো ১০৬ ও নওকি হেয়াসি  ১৪০তম স্থানে আছেন। 

অনুষ্ঠানে ট্রফি উন্মোচনের পাশাপাশি দুই বিদেশি কোচ ইরানের মোহাসিন জাভেদ ও পাকিস্তানের আব্দুল বাসেতকে পরিচয় করিয়ে দেয় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা