× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফের সঙ্গে টিকটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫ পিএম

বাফুফের সঙ্গে টিকটক

দেশের ফুটবল প্রসারে বিভিন্ন ডিজিটাল প্রচার মাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছে বাফুফে। এবার অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে জনপ্রিয় শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী এক বছরের জন্য টিকটকের সঙ্গে চুক্তি করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বাফুফে এক বিজ্ঞপ্তিতে বলেছেÑবাফুফের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এটি ফুটবলের সঙ্গে সমর্থকদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি করবে এবং কনটেন্ট ক্রিয়েটরদের জাতীয় ফুটবল ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করবে বলে আশা প্রকাশ করেছে বাফুফে। ফুটবলের বিভিন্ন দিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেখা যাবে বলে জানানো হয়েছে।

আগামী ১২ মাস টিকটক বাফুফের প্রধান ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে ম্যাচের হাইলাইটস, খেলোয়াড়দের গল্প, অনুশীলনের মুহূর্ত, সমর্থকদের প্রতিক্রিয়া এবং বাফুফের বিভিন্ন কার্যক্রমের এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশ করা হবে। বছরব্যাপী একটি ‘অলওয়েজ-অন’ কনটেন্ট কৌশলের মাধ্যমে এই পার্টনারশীপ বাস্তবায়িত হবে, যেখানে থাকবে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ-ডে অ্যাক্টিভেশন, যা পুরো মৌসুমজুড়ে দর্শকসংখ্যা ও অংশগ্রহণ বাড়াবে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা