প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ২২:৪৭ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫ ২২:৪৮ পিএম
ফুটবল কিংবদন্তি এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে তাকে পেলে নামেই চেনে। তার মৃত্যুবার্ষিকী ছিল আজ সোমবার (২৯ ডিসেম্বর)। ২০২২ সালের এই দিনে ৮২ বছর বয়সে ব্রাজিলের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বসেরা এই ফুটবল তারকা।
১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেস
কোরাচয় মিনাস জেরাইসে জন্মগ্রহণ করেন। মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের নামানুসারে তার
নাম রাখা হয়েছিল। পরিবারে তার ডাকনাম ছিল ডিকো।
বিদ্যালয়ে পড়াকালীন তিনি পেলে ডাকনামটি
পান। ১৯৫৮ বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখে মাত্র ১৭ বছর বয়সে তারকাখ্যাতি পান। ২১ বছরের
ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে রেকর্ড ১২৮১ গোল করেন তিনি। এর মধ্যে ব্রাজিলের জার্সিতে ৯২
ম্যাচে করেন ৭৭ গোল।
বিশ্বে তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার তিনি। তার অসাধারণ নৈপুণ্যে ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে। ২০০০ সালে পেলেকে শতাব্দী সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করে ফিফা।
আরকে/প্রবা