× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলভীবাজার-রংপুর চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:৫২ পিএম

মৌলভীবাজার-রংপুর চ্যাম্পিয়ন

তারুণ্যের উৎসব জাতীয় কাবাডির পুরুষ বিভাগে মৌলভীবাজার ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। রবিবার (২৮ ডিসেম্বর) পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৭-১৯ পয়েন্টে খুলনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রথমার্ধে ১৩-৬ পয়েন্টে এগিয়েছিল তারা। নারীদের বিভাগের ফাইনালে রংপুর ৪১-৩৫ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে ২৩-১৫ পয়েন্টে এগিয়েছিল রংপুর।

পুরুষ বিভাগে টুর্নামেন্ট সেরা মৌলভীবাজারে সাইদুল ইসলাম, সেরা রেইডার খুলনার আবুল কাশেম ও সেরা ডিফেন্ডার মৌলভীবাজারের তারেক। নারীদের বিভাগে টুর্নামেন্ট সেরা রংপুরের অন্তরা, সেরা রেইডার ব্রাহ্মণবাড়িয়ার নাহিদা ও সেরা ডিফেন্ডার রংপুরের রোজিনা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা