প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:২৯ পিএম
বাংলাদেশ
হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট)
পৃষ্ঠপোষকতায় এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত কিউট যশোর জেলা পুরুষ ও
নারী হ্যান্ডবল লিগের পুরুষ বিভাগে ঘোপ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে আব্দুস
সাত্তার স্মৃতি সংসদকে ৩২-২৫ হারিয়ে তারা শিরোপা ঘরে তোলে।
বিজয়ী দলের এরিকসন পান সেরা
খেলোয়াড়ের পুরস্কার। অপরদিকে নারী বিভাগের ফাইনালে মোহ সেনা অলি আহম্মেদ স্মৃতি সংসদ
৯-৫ গোলে রয়েল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী মিথিলা সেরা খেলোয়াড়
হন। যশোর জেলার শামস-উল-হুদা স্টেডিয়ামে ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হয়।-69515aa2a8f8b.jpeg)
ফাইনাল
খেলা শেষে প্রধান অতিথি প্রকৌশলী লায়ন্স মোস্তফা কামাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ
দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল
ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব ও জেলাভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী
সাঈদ আহমেদ, হ্যান্ডবল প্রশিক্ষক হাসানুজ্জামান, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান, জেলা ক্রীড়া
সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য শফিকুজ্জামান এবং প্রতিযোগিতা
পরিচালনা কমিটির আহ্বায়ক মাহতাব নাসির পলাশ।
আরকে/প্রবা