× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোপ ক্রীড়া চক্র ও মোহ সেনা অলি চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:২৯ পিএম

ঘোপ ক্রীড়া চক্র ও মোহ সেনা অলি চ্যাম্পিয়ন

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত কিউট যশোর জেলা পুরুষ ও নারী হ্যান্ডবল লিগের পুরুষ বিভাগে ঘোপ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে আব্দুস সাত্তার স্মৃতি সংসদকে ৩২-২৫ হারিয়ে তারা শিরোপা ঘরে তোলে।
বিজয়ী দলের এরিকসন পান সেরা খেলোয়াড়ের পুরস্কার। অপরদিকে নারী বিভাগের ফাইনালে মোহ সেনা অলি আহম্মেদ স্মৃতি সংসদ ৯-৫ গোলে রয়েল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী মিথিলা সেরা খেলোয়াড় হন। যশোর জেলার শামস-উল-হুদা স্টেডিয়ামে ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি প্রকৌশলী লায়ন্স মোস্তফা কামাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব ও জেলাভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী সাঈদ আহমেদ, হ্যান্ডবল প্রশিক্ষক হাসানুজ্জামান, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য শফিকুজ্জামান এবং প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মাহতাব নাসির পলাশ।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা