প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:১৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:১৯ পিএম
ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান ব্র্যাক
ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায়
জোন-দুই (ঢাকা ও ময়মনসিংহ) জোন-চার (চট্টগ্রাম ও সিলেট) কে ১৪-০ গোলের বড় ব্যবধানে
হারায়।
খেলায়
প্লেয়ার অব ম্যাচের পুরস্কার পান বিজয়ী দলের রিতু আক্তার। হ্যাটট্রিকসহ তিনি করেন ৪
গোল। এছাড়া অধিনায়ক ফারদিয়া আক্তার রাত্রি-ও করেন হ্যাটট্রিক। জেলী আক্তার, শারমিন
ও অপূর্বা আক্তার জান্নাতুল করেন জোড়া গোল। ১টি গোল করেন রেশমা আক্তার।
দিনের
অপর খেলায় জোন-এক (রাজশাহী ও রংপুর) জোন- তিন (খুলনা ও বরিশাল) কে ৪-০ গোলে হারায়।
বিজয়ী দলের রেখা আক্তার জোড়া গোল করেন। ১টি করে গোল করেন রিতু সেন ও রানী আক্তার রিয়ামনি।
প্লেয়ার অব ম্যাচের পুরস্কার পান বিজয়ী দলের গোলরক্ষক মোসাম্মদৎ মহুয়া।