× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুশীলনে ফিরেছেন এমবাপ্পে

প্রবা ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১২:০১ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১২:১৫ পিএম

ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পে

ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পে

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে ফ্রান্স। দুরন্ত লড়াই করে শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে আর শেষরক্ষা করতে পারেনি ফ্রান্স। ফাইনালে ফ্রান্সকে মূলত একাই টেনে নিয়ে যান কাইলিয়ান এমবাপ্পে। ফাইনাল ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি।

এতটা লড়াইয়ের পরও হতাশা সঙ্গী করেই দেশে ফিরেছেন এমবাপ্পে। তবে বিশ্বকাপ হারের হতাশাকে এবার দূরে সরিয়ে অনুশীলনে ফিরলেন এমবাপ্পে।

মিরর জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালে হারের তিন দিনের মাথায়ই তার ক্লাব পিএসজির হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। পিএসজির সব ফুটবলারকেই ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ক্লাব চত্বরে উপস্থিত হয়েছিলেন এমবাপ্পে। যদিও তার চোখেমুখে ক্লান্তি, হতাশার ছাপ স্পষ্ট ছিল। পিএসজির তরফে একটি ছবি টুইট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ক্লাবে অনুশীলনে ফিরেছেন কাইলিয়ান এমবাপ্পে’।

কাতার বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার ছিলেন কাইলিয়ান এমবাপ্পে। এ আসরে তিনি মোট ৮টি গোল করেন। এর পরই তালিকায় ছিলেন তার ক্লাব সতীর্থ লিওনেল মেসি। মেসি, এমবাপ্পেরা যে সামনের বছর জানুয়ারির আগে ক্লাবে ফিরছেন না, সেটাই জানত সবাই। তবে বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক পরপরই এমবাপ্পের ক্লাব তাঁবুতে উপস্থিতি অবাক করেছে বিশ্লেষকদের। তবে ক্লাবে এলেও ২৯ ডিসেম্বর লিগ ওয়ানের ম্যাচে স্ট্রাসবুর্গের বিরুদ্ধে এমবাপ্পে খেলবেন কি না, সেই বিষয়টি নিশ্চিত নয়।

কাতার বিশ্বকাপের ফাইনাল নিয়ে ফরাসি দলের ওপর একটি ডকুমেন্টারি শুট করা হচ্ছে। যেখানে দেখা গেছে, বিরতিতে ২-০ গোলে পিছিয়ে থাকার পর জাতীয় দলের সতীর্থদের অনুপ্রাণিত করতে ‘পেপটক’ দিচ্ছেন এমবাপ্পে। যেখানে দেখা যায় এমবাপ্পে বলছেন, ‘এটা বিশ্বকাপ ফাইনাল। আমরা ২-০ ফলে হারছি। আমরা ম্যাচে ফিরে আসতে পারি। সবাইকে বলছি, মনে রেখো এটা (বিশ্বকাপ ফাইনাল) কিন্তু চার বছরে একবার আসে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা