× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠেই হার্ট অ্যাটাক, মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৪:০৮ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

কোচ জাকির মৃত্যুর বিষয়টি বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরীভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথেই তার মৃত্যু হয়। 

শনিবার বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সকালে ম্যাচের পরিকল্পনা সাজাতে ও গা গরমের জন্য খেলোয়াড়দের সঙ্গে নির্ধারিত সময়ে মাঠে এসেছিলেন স্থানীয় অভিজ্ঞ কোচ জাকি। কিন্তু হঠাৎ দলের ডাগ আউটের কাছে পড়ে যান তিনি। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়।

জাকি বাংলাদেশ দলের একজন সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে তিনি কোচিংয়ে নামেন। বোর্ডসহ, ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। মাশরাফি-তাসকিন আহমেদদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে জাকির অধীনে অ্যাকশন শুধরানোর কাজ করেছিলেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা