প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:০৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:১০ পিএম
বাংলাদেশ ফুটবল লিগে শুক্রবার (২৬ ডিসেম্বর) একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে স্বাগতিক আরামবাগ ক্রীড়া সংঘ হেরে গেছে। সফরকারী বাংলাদেশ পুলিশ এফসি ৩-০ গোলে জিতেছে।
জয়ী দলের নেপালি ফুটবলার আয়ুশ ঘালান জোড়া গোল করেন। অপর গোলটি, আমিরুল ইসলামের।
এই জয়ে পুলিশ ৮ ম্যাচে ১৩ পয়েন্টে তৃতীয় স্থানে। আজ রহমতগঞ্জ পয়েন্ট পেলে অবশ্য এই অবস্থান হারাতে হবে পুলিশকে। আরামবাগ আট ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে। এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে ফকিরেরপুলের সঙ্গে তলানিতে তারা। বাইলজ অনুযায়ী দুই দল এবার রেলিগেটেড হবে।
আরকে/প্রবা