× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় কাবাডির চূড়ান্ত পর্ব শুরু

মৌলভীবাজার-ঝিনাইদহর শুভসূচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:০১ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:০২ পিএম

মৌলভীবাজার-ঝিনাইদহর শুভসূচনা

রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছেতারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডি (পুরুষ নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান। উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং যুগ্ম সম্পাদক আব্দুল হকসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল দেশের কাবাডি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জাতীয় খেলা কাবাডিতে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। সর্বশেষ নারী ওয়ার্ল্ড কাপে আমরা ব্রোঞ্জ জিতেছি। তবে আমরা পুরুষ নারী উভয় বিভাগেই বিশ্বের এক নম্বর হতে চাই। এই জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকেই হয়তো আমরা আগামী দিনের বিশ্বমানের খেলোয়াড় পাবো। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা আমরা করে যাবো।

ফেডারেশনের সাধারণ সোহাগ গত এক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, ‘গত বছর ১৪ নভেম্বর দায়িত্ব নেয়ার পর আমরা পর্যন্ত ২০টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন করেছি। ২০ বছর পর এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে আমরা ব্রোঞ্জ জিতেছি। এমনকি এশিয়ান ইয়ুথ গেমসে বালক বালিকা উভয় বিভাগেই ব্রোঞ্জ এসেছে।

সোহাগ আরও জানান, ‘নারী কাবাডি বিশ্বকাপের পর আমাদের ্যাঙ্কিং ৫ম স্থান থেকে ৩য় স্থানে উন্নীত হয়েছে। সরকারকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কাবাডিকে এগিয়ে নিতে বর্তমান কমিটি নিরলস কাজ করে যাচ্ছে।

দুই ধাপে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের প্রথম ধাপে শুরু হয়েছে জেলা পর্যায়ের খেলা। জোনাল পর্যায়ের ৮টি জোনের সেরা পুরুষ নারী দলগুলো এতে অংশ নিচ্ছে। পুরুষ বিভাগের উদ্বোধনী ম্যাচে মৌলভীবাজার জেলা ৪৬-৩৪ পয়েন্টে মাদারীপুরকে, নারী বিভাগে দিনের প্রথম ম্যাচে ঝিনাইদহ ৩২-২৬ পয়েন্টে বরিশালকে হারিয়ে শুভসূচনা করে।

আগামী ২৮ ডিসেম্বর জেলা চ্যাম্পিয়নশিপের (পুরুষ নারী) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে জেলা চ্যাম্পিয়নশিপের সেরা ৪টি দল সার্ভিসেস দলগুলোর সাথে মূল জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অবতীর্ণ হবে। আগামী ৩১ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা