প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭ পিএম
ছবির ক্যাপশন : ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন জোন-২ এর গোলরক্ষক সুমি আক্তার। ছবি : বাহফে
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে গতকাল শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় জোন-৫ (বিকেএসপি) জোন-১ (রাজশাহী ও রংপুর) কে ১৮-০ গোলে শোচনীয়ভাবে বিধ্বস্ত করে। প্লেয়ার অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের অর্পিতা পাল। তিনি একটি হ্যাটট্রিকসহ ৮টি গোল একাই করেন। একই দলের অপর খেলোয়াড় আইরিন আক্তার একটি হ্যাটট্রিকসহ করেন ৬ গোল।
দিনের অপর খেলায় জোন-২
(ঢাকা ও ময়মনসিংহ) জোন-৩ (খুলনা ও
বরিশাল) এর সঙ্গে ১-১ গোলে ড্র করে। জোন-২ এর অপূর্ব আক্তার জান্নাতুল এবং জোন-৩ এর প্রিয়া খাতুন একটি গোল করেন। জোন-২ এর গোলরক্ষক সুমি আক্তার প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন।
আরকে/প্রবা