প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:৪৮ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:৪৯ পিএম
বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় একটি ইভেন্ট স্টেডিয়াম আল্ট্রা-রান। বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরণের ইভেন্ট আয়েজিত হচ্ছে কাল শুক্রবার (২৬ ডিসেম্বর)।
অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে কোস্টাল আল্ট্রা বাংলাদেশ এই দৌঁড়ের আয়োজন করতে যাচ্ছে। দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই ইভেন্টের পোষাকি নাম ঢাকা স্টেডিয়াম রান। চারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সময় বিভাগে নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো- ৩৬ ঘন্টা, ২৪ ঘন্টা, ১২ ঘন্টা এবং ৬ ঘন্টা। এই দৌঁড়ে দেশি বিদেশি ৩৫২ ক্রীড়াবিদকে স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। প্রতিযোগীরা দিনের আলোর পাশাপাশি রাতের বেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলোতেও দৌড়াবেন।
আরকে/প্রবা