× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের খেলা উপভোগ জিদানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:২৪ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:২৬ পিএম

ছেলের খেলা উপভোগ জিদানের

কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান গ্যালারিতে বসে উপভোগ করলেন নিজের ছেলের খেলা। আলজেরিয়ার গোলপোস্টে দাঁড়ানো লুকা জিদানের নিরাপদ হাতে ভর করেই জয় দিয়ে আফ্রিকা নেশন্স কাপ টুর্নামেন্ট শুরু করেছে আলজেরিয়া। রাবাতের মুলায় এল হাসান স্টেডিয়ামে সুদানের বিপক্ষে গ্রুপ ম্যাচে - ব্যবধানে জয় পায় আলজেরিয়া।
উল্লেখ্য, জিদান ফ্রান্সের হয়ে খেললেও তার জন্মভূমি আলজেরিয়া। কিন্তু তার ছেলে ফ্রান্সের হয়ে না খেলে তার দাদার দেশকেই বেছে নেন।

ম্যাচজুড়ে লুকা জিদান ছিলেন আত্মবিশ্বাসী। প্রথমার্ধেই সুদানের ইয়াসের আওয়াদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন তিনি, যা আলজেরিয়ার জয়ের ভিত গড়ে দেয়।

গ্যালারিতে বসে থাকা জিদানকে বড় পর্দায় দেখানো হলে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা হাসিমুখে ছেলের খেলা উপভোগ করেন, কখনো দাঁড়িয়ে করতালি দেন, কখনো আবার উদ্বেগভরা চোখে মাঠের দিকে তাকিয়ে থাকেন।

ইনজুরির কারণে নিয়মিত গোলরক্ষক না থাকায় এই ম্যাচে সুযোগ পান লুকা জিদান। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেন তিনি। ম্যাচ শেষে আলজেরিয়ান সমর্থকদের বড় অংশই প্রশংসায় ভাসান তরুণ গোলরক্ষককে।
আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা