প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:১৯ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:১৯ পিএম
৩২ বছর বয়সে পেশাদার ফুটবলকে গুডবাই জানালেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া আলকান্তারা। দীর্ঘ ক্যারিয়ারে বারবার মারাত্মক চোট শেষ পর্যন্ত থামিয়ে দিল তার পথচলা।
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও লিভারপুলে আলো ছড়ানো ভাই থিয়াগো আলকান্তারার মতো নিজেকে নিয়মিতভাবে মেলে ধরতে পারেননি তিনি। তার পথে চোটই ছিল সবচেয়ে বড় বাধা।
২০১১
সালের নভেম্বরে বার্সেলোনার হয়ে অভিষেক হয় রাফিনিয়ার। ৯ বছরে কাতালান ক্লাবটির হয়ে মাঠে নামতে পেরেছেন মাত্র ৯০ ম্যাচে। ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবল জয়ে তার অবদান ছিল।
ওই মৌসুমেই ট্রেবল জয়ের আগেই হাঁটুর মারাত্মক চোটে পড়েন রাফিনিয়া, মাঠের বাইরে থাকতে হয় ১৮২ দিন। ফিরে এসে পিএসজির বিপক্ষে ৬-১ গোলের ঐতিহাসিক জয়ে অংশ নেন তিনি।
২০১৮ সালে হাঁটুর আরেকটি গুরুতর চোটে বার্সেলোনায় রাফিনিয়ার অধ্যায় কার্যত শেষ হয়ে যায়। এরপর ধারে ইন্টারমিলান ও সেলটা ভিগোতে খেলেন। ২০২০ সালে স্থায়ীভাবে যোগ দেন পিএসজিতে, সেখানেও থিতু হতে পারেননি। ধারে রিয়াল সোসিয়েদাদে খেলার পর কাতারের ক্লাব আল-আরাবিতে নাম লেখান তিনি। সেখানেও হাঁটুর চোট পান।
আরকে/প্রবা