প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:০৬ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:০৭ পিএম
সকালে সেমিফাইনালে উঠে উল্লাস করেছিল পুরুষ দ্বৈতে বাংলাদেশের তিন জুটি। তবে সন্ধ্যার পর একটি জুটি হেরে যায়। তবে স্বাগতিক দুই জুটি এই ইভেন্টের ফাইনাল নিশ্চিত করে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতের প্রথম সেমিফাইনালে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি ১৯-২১, ২১-৮, ২১-১৫ পয়েন্টে স্বদেশী আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠেন। অন্যদিকে আরেক সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে শেষ পর্যন্ত মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটি থাইল্যান্ডের কুল্লাপাত লোথং ও তাছিন জুটিকে ১৭-২১, ২১-১৩, ২৫-২৩ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফলে পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ ফাইনাল অনুষ্ঠিত হবে কাল।
কদিন আগেই কানাডার
টরেন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান চ্যালেঞ্জে তারা এই পদক জিতেছিলেন। জুমার-অহিদুল
জুটি। তবে স্বদেশের মাটিতে ব্যর্থ হয়েছেন তারা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল
চ্যালেঞ্জে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় এই জুটি। চলমান ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ
ইন্টারন্যাশনাল সিরিজের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলেও ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে
হয়েছে জুমার-অহিদুল জুটিকে।
অবশ্য খেলার প্রথম
সেটে সুবিধা করতে পারেনি গৌরব-তানভীর জুটি। তারা হেরে যায় ১৯-২১ পয়েন্টে। দ্বিতীয় সেটেই
দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। প্রতিপক্ষকে হারিয়ে দেন ২১-৮ পয়েন্টে। তৃতীয় সেটে আর খেলায়
ফিরতে পারেনি জুমার-অহিদুল জুটি। শেষ সেটে ২১-১৫ পয়েন্টে জিতে ফাইনালে উঠে যান গৌরব-তানভীর
জুটি।
মিজান ও নাঈম জুটির
বিপক্ষে দুর্দান্ত খেলতে থাকে থাইল্যান্ডের কুল্লাপাত লোথং ও তাছিন জুটি। যদিও প্রথম
সেটে ১৭-২১ পয়েন্টে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ও তৃতীয় সেটে জিতে ফাইনাল
নিশ্চিত করেন মিজান ও নাঈম জুটি।
এর আগে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের ওয়াং ইউ হ্যাং ও অস্ট্রেলিয়ার জেউই জি জুটিকে সরাসরি ২১-১৪, ২৫-২৩ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল জুমার-অহিদুল জুটি। অন্যদিকে বাংলাদেশের আরেক জুটি গৌরব-তানভীর জুটি ২১-১৫, ২১-১৫ পয়েন্টে ভিয়েতনামের থান দাত ও ডাক এনগুয়েন জুটিকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিলেন। এছাড়া কোয়ার্টার ফাইনালে রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি ২১-১৫, ২১-১৬ পয়েন্টে ভারতের অতুল কুমার ও প্রদীপ কুমার জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন।
আরকে/প্রবা