× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কিং অব আমেরিকা’র মনোনয়ন পেলেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:৫৪ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫ পিএম

‘কিং অব আমেরিকা’র মনোনয়ন পেলেন মেসি

ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের মহাতারকা লিওনেল মেসির ঝুলিতে অর্জনের শেষ নেই। বিশ্বকাপ জয় থেকে শুরু করে রেকর্ড আটটি ব্যালন ডি’অর। কি নেই তার এ ক্যারিয়ারে। তবে এত সাফল্যের মাঝেও এবারই প্রথমবারের মতো ‘কিং অব আমেরিকা’ পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মেসি।

উরুগুয়ের প্রভাবশালী দৈনিক এল পাইস ১৯৮৬ সাল থেকে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে সেরা ফুটবলারকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দিয়ে আসছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতলেও এতদিন এই তালিকায় জায়গা হয়নি মেসির।

এবারের ‘কিং অব আমেরিকা’ পুরস্কারের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন তিনজন ফুটবলার। মেসির সঙ্গে মনোনীত হয়েছেন আর্জেন্টিনার রেসিং ক্লাবের গোলমেশিন আদ্রিয়ান ‘মারাভিলা’ মার্তিনেজ এবং উরুগুয়ের তারকা মিডফিল্ডার জর্জিয়ান ডি আরাস্কায়েতা।

আগামী ৩১ ডিসেম্বর এল পাইস পত্রিকা আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করবে। পুরস্কার নির্ধারণে লাতিন আমেরিকার ২৫০ জনেরও বেশি ক্রীড়া সাংবাদিকের ভোট গণনা করা হবে। উল্লেখ্য, গত বছর এই ভোটে মেসি ১৪টি ভোট পেয়ে পঞ্চম স্থানে ছিলেন।

‘কিং অব আমেরিকা’ পুরস্কারের ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার আর্জেন্টিনার কার্লোস তেভেজ, যিনি তিনবার এই সম্মান জিতেছেন।
আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা