× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাহকে শান্তির বার্তা পাঠালেন হালান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:৪৯ পিএম

সালাহকে শান্তির বার্তা পাঠালেন হালান্ড

আফ্রিকা কাপ অব নেশন্সে জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় পাওয়ার পর মোহাম্মদ সালাহকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে বাড়তি আলোচনা। মিসরের এই জয় উদযাপনের মুহূর্তে লিভারপুল তারকা সালাহকে শান্তির বার্তা পাঠিয়েছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড।

ম্যাচ শেষে গোলদাতা সতীর্থ ওমর মারমুশের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সালাহ। ছবিটি প্রকাশের পরপরই সেখানে মন্তব্য করেন হালান্ড। তার সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্য দ্রুতই নজরকাড়ে ফুটবলভক্তদের।

সাম্প্রতিক সময়ে লিভারপুলে কিছুটা টালমাটাল সময় কাটিয়েছেন সালাহ। আফ্রিকা কাপ অব নেশন্সে অংশ নিতে ইংল্যান্ড ছাড়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্লাবের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে কোচ আর্নে স্লটের সিদ্ধান্তে নিজেকে বেঞ্চে বসানো নিয়ে ক্ষোভের কথা জানান মিসরীয় তারকা।

তবে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেই দুর্দান্ত শুরু করেছে মিসর। দলের গুরুত্বপূর্ণ জয়ের পর আত্মবিশ্বাসী সালাহ মারমুশের সঙ্গে ছবি তুলে তা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। সেখানেই হালান্ডের মন্তব্য ‘সালাম ব্রুসজান্স’।

এই দুই শব্দের অর্থ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অনেকের মতে, এটি আরবি ও নরওয়েজিয়ান ভাষার সংমিশ্রণ, যার অর্থ দাঁড়ায় ‘ভাইসব, শান্তি’। বড়দিনের সময় এমন একটি মন্তব্যকে অনেকেই দেখছেন বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা ও সৌহার্দ্যের বার্তা হিসেবে।
আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা