প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:১০ পিএম
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা ও জেলা ক্রীড়া অফিস ঢাকার আয়োজনে ঢাকা ঢাকা বিভাগীয় পর্যায়ে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বুধবার (২৪ ডিসেম্বর) আন্তঃকলেজ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে নারায়ণগঞ্জের তোলারাম কলেজ
১-০ গোলে আব্দুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইন্জিনিয়ারিং কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন
হয়। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলই জাতীয় পর্যায়ে খেলা সুযোগ পাবে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী (বিভাগীয় কমিশনার, ঢাকা)। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহবুবুর রহমান (পরিচালক, ক্রীড়া পরিদপ্তর), সালমা খাতুন (অতিরিক্ত বিভাগীয় কমিশনার, উন্নয়ন ও এপিএবি, ঢাকা), মুমিনুল হাসান (অধ্যক্ষ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ), টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, আফাজ উদ্দিন (জেলা ক্রীড়া অফিসার, মুন্সীগঞ্জ) প্রমুখ।
আরকে/প্রবা