প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২৩:০০ পিএম
ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্ট। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা উভয় বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ধামরাইয়ের স্কুলগুলো। বালক বিভাগে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় শিরোপা জিতেছে।
বালক বিভাগের ফাইনালে ধামরাই হার্ডিঞ্জ
সরকারি উচ্চ বিদ্যালয় ৬৫-৪১ পয়েন্টে সিভিল এভিয়েশন স্কুলকে ও বালিকা বিভাগের ফাইনালে
ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় ৫৬-৩৭ পয়েন্টে মিরপুর গার্লস আইডিয়াল
স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান। এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং যুগ্ম সম্পাদক আব্দুল হক।
আরকে/প্রবা